২৫ সালের শুরুতেই বড়ো পর্দায় কি কি ধামাকা দিতে চলেছেন তার তালিকা আগেই প্রকাশ করেছেন নায়ক তথা প্রযোজক দীপক অধিকারী। তার মধ্যে অন্যতম হলো বহু অপেক্ষাকৃত সিনেমা ধুমকেতু ও বড়দিনের ধামাকা প্রজাপতি সিক্যুয়েলের দ্বিতীয় সিনেমা। এবার সেই দুই সিনেমার চমক সামনে আনলেন অভিনেতা তথা প্রযোজক দেব।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে, এ বছরের প্রথম ধামাকা হিসেবে আসছে বহু অপেক্ষাকৃত সিনেমা ‘ধূমকেতু’। এরপরেই পুজোয় হুঙ্কার দেবে ‘রঘু ডাকাত’ । তবে বড়দিনে উড়তে চলেছে ‘প্রজাপতি ২’। রথের আগেই পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে রঘু ডাকাতের শ্যুটিং। এরপরেই দাড়ি গোঁফ কেটে নতুন লুকে নেটিজেনদের মন জয় করেন নায়ক দেব। শুধু এখানেই শেষ নয়, পাশাপাশি অনুরাগীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটান তিনি। প্রকাশিত করলেন বহু অপেক্ষাকৃত সিনেমা ধূমকেতুর বড় পর্দায় মুক্তির তারিখ। পাশাপাশি প্রজাপতি সিক্যুয়েলের দ্বিতীয় সিনেমা অর্থাৎ প্রজাপতি ২ সিনেমার শ্যুটিংয়ের জন্য বিদেশে পাড়ি দিয়েছে দেবের পুরো টিম ও তাঁর পরিবার।
রীতিনীতি মেনে নারকেল পার্টি শুরু হল এই সিনেমার শ্যুটিং। পাশাপাশি দর্শক মহলে উন্মাদনা ভারতে নায়ক প্রকাশ্যে আনলেন এই সিনেমার তার ও মিঠুন চক্রবর্তীর লুক। প্রজাপতিতেই এই দুই অভিনেতার বাবা ছেলের জুটি মানুষের মন জয় করে নিয়েছিল। এবার চশমা চোখে এই দুই তারকাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পরল দর্শকমহল। পাশাপাশি লন্ডনের মাটি থেকেই প্রকাশিত করলেন ‘ধূমকেতু’ সিনেমার প্রথম গান । এরই মধ্যে এই গানের টিজার ও প্রথম ঝলক সামনে এসেছে। এবার সপ্তাহের শুরুতেই মুক্তি পেল এই সিনেমার প্রথম গান ‘গানে গানে’। প্রথম দিনেই প্রায় ৪০০ মিলিয়ন ভিউজ পার করে গিয়েছে এই গানটি। এই মাসের শুরুতে নায়কের ডাবল ধামাকায় বোঝাই যাচ্ছে বছরজুড়ে বক্স অফিসে কিভাবে দাপট দেখাতে চলেছেন সুপারস্টার দেব। এবার শুধু দেখার বছর শেষে বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারেন সুপারস্টার দেব।







