বিনোদন

বাংলার প্রযোজনা সংস্থার হাত ধরে পাঞ্জাবি সিনেমার শ্যুটিংয়ে কলকাতায় আগমন শেহনাজ-জিপ্পির

কলকাতার প্রযোজনা সংস্থাগুলি একের পর এক বাংলা ছবির মাধ্যমে তাক লাগিয়ে দিচ্ছে দর্শক মহলে। এবার এরই মধ্যে এক জনপ্রিয় প্রযোজনা সংস্থা কাজ করতে চলেছে পাঞ্জাবি সিনেমায়। সেই প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলি তারকারা। কারা সেই তারকা?

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ শেহনাজ গিল ও হিন্দি ও পাঞ্জাবি জনপ্রিয় অভিনেতা জিপ্পি গ্রেওয়াল। এবার দুজনেই জুটি বাঁধতে চলেছেন ‘সিং ভার্সেস কৌর ২’ নামের একটি পাঞ্জাবি সিনেমায়। যার প্রযোজনা দায়িত্ব সামলাচ্ছে কলকাতার জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসবিএফ এন্টারটেইনমেন্ট। সেই সিনেমার শ্যুটিংয়ের জন্য একবার কলকাতায় পাড়ি দিলেন এই দুই তারকা। ‘সিং ভার্সেস কৌর ২’ সিনেমার পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক নবনীত সিং। বর্তমানে শহরের বিভিন্ন লোকেশনে জোর কদমে চলছে এই সিনেমার শ্যুটিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.