বিনোদন

শাশ্বত কন্যা হিয়ার সঙ্গে বাংলা সিনেমায় পথ চলা শুরু করতে চলেছেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত ঋত্বিক ভৌমিক

বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ‘বন্দিশ ব্যান্ডিটস’ সিনেমাটি। সেখানেই নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছিলেন নায়ক ঋত্বিক ভৌমিক। এছাড়াও বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত মুখোপাধ্যায়ের কন্যা এবার বিনোদনদ দুনিয়াই পা রাখতে চলেছেন। সেখানেই বাংলা সিনেমায় ডেবিউ করবেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতা ঋত্বিক ভৌমিক। কোন সিনেমায় দেখা যাবে এই দুই তারকাকে জুটি বাঁধতে?

‘বন্দিশ ব্যান্ডিটস’ সিনেমা নায়ক হিসেবে মানুষের মন জয় করেছিলেন ঋত্বিক ভৌমিক। তারপরেই এবার বাংলা সিনেমায় ডেবিউ করতে চলেছেন তিনি। এই একই সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করবেন শাশ্বত কন্যা হিয়া চ্যাটার্জি। এবারে তাঁরা জুটি বাঁধবেন ভালবাসার গল্পের প্রেক্ষাপটে গড়ে ওঠা সিনেমা ‘মন মানে না’তে। এই নতুন মুখ আগামী দিনে পর্দা কাঁপাবে বলেই মনে করছে সকলে। এই সিনেমার গল্প গড়ে উঠবে নতুন প্রজন্মের প্রেমের কাহিনী দিয়ে। যেখানে ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকবেন ঋত্বিক হিয়া ও সৌম্য। তবে কবে মুক্তি পাবে এই মিষ্টি প্রেমের গল্প দিয়ে তৈরি সিনেমা?

সামনেই নতুন বছর। ফেব্রুয়ারি ১৪ তারিখে বিশ্বজুড়ে উদযাপিত হয় ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ ভালোবাসার দিনেই মুক্তি পাবে, বাংলার এই ভালোবাসার গল্প দিয়ে মোরা মন মানে না সিনেমা। অর্থাৎ সেই ভ্যালেন্টাইন্স ডে এর ঠিক আগের দিন ১৩ই ফেব্রুয়ারি। বাংলা জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সেই সিনেমা। বলিউডের পর টলিউডে মানুষের মন জয় করতে পারে কিনা অভিনেতা ঋত্বিক ভৌমিক সেটাই এখন দেখার। অন্যদিকে বাবার মত মেয়ে হিয়াও বিনোদন দুনিয়ায় জনপ্রিয়তা পায় কিনা সেটা দেখার জন্য অপেক্ষায় বসে রয়েছে সকলে। এমনকি মেয়ের এই নতুন পথ চলার শুরু হওয়াতে বেশ খুশি পিতা তথা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.