গ্যাংস্টার চরিত্রে ‘ধুরন্ধর’ সিনেমায় আলাদাভাবে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। বর্তমানে সেই সিনেমা ৬০০ কোটির গন্ডি পেরিয়েছে। সেখানে নায়ক রণবীর সিংহের সঙ্গে বেশ প্রশংসা পেয়েছেন অক্ষয় খান্না। তারপর থেকেই বড় বড় ফ্রাঞ্চাইজির থেকে সরে দাঁড়ানোর খবর সামনে এসেছে। এবার সেই তালিকায় নতুন করে সংযোজন হল ‘দৃশ্যম ৩’ সিনেমার নাম।
বর্তমানে বলিউডে দৃশ্যম অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল। এমনকি প্রত্যেকবার বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছে অজয় দেবগন অভিনীত দৃশ্যম। এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল অর্থাৎ ‘দৃশ্যম ২’। এরই মধ্যে ২০২৬-এর ২রা অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে এই ফ্রাঞ্চাইজের শেষ সিনেমা অর্থাৎ ‘দৃশ্যম ৩’। তবে এই ফ্রাঞ্চাইজই সমস্ত চরিত্র নিয়েই মানুষের মধ্যে প্রবল উন্মাদনা দেখা গিয়েছে। এরই মধ্যে দর্শকদের মন খারাপ করে একটি জনপ্রিয় চরিত্র পরিবর্তিত হতে চলেছে। সেই চরিত্রেই থাকার কথা ছিল ওর জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্নার।
‘ধুরন্ধর’ বক্স অফিসের সাফল্য পেতেই ‘ডন ৩’র ফ্রাঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় তারকা অক্ষয় খান্না। এবার মনোমালিন্যের ফলে ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ালেন অক্ষয় খান্না। যদিও প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে এই খবর সুনিশ্চিত করা হয়েছে। তাই এবার অভিনেতার চরিত্রে কে থাকবে তা নিয়ে প্রবল কৌতুহল তৈরি হয়েছে দর্শকের মনে।







