দুর্গাপুর : বাংলাদেশের উদ্ভুত পরিস্তিতির মাঝেই এবার দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেপ্তার এক যুবক।ধৃতের নাম নীলেশ যাদব। গতকাল পানাগড় সেনা ছাউনিতে এই নীলেশকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকরা, সাথে সাথে তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ, সূত্রের খবর ধৃতের কাছ থেকে পাঁচটি মোবাইল পায় সেনা কর্তারা, যাতে বিভিন্ন ধরণের অ্যাপ দেখতে পায় সেনা কর্তারা।এরপর বুদবুদ থানার পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
বিহারের বাঁকা জেলার বাসিন্দা নীলেশ যাদবকে। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পাঁচ দিনের নিজেদের হেফাজতে নিয়েছে দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশ, জিজ্ঞাসাবাদ করে এর সাথে আর কারোর যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ধৃত নীলেশ যাদব জানিয়েছে, তিনি একটি বহুর্জাতিক মোবাইল সংস্থার কর্মী। এখন পুলিশ খতিয়ে দেখছে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা।
বাংলাদেশের ঘটনার মধ্যে খোদ দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে।







