দুর্গাপুর : কায়দা বদলে দুর্গাপুরে প্রকাশ্য দিনের আলোয় বালি চুরি! পুলিশ প্রশাসন ও সেচ দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
দামোদরের বালি চুরি নিয়ে বহুবার অভিযোগ প্রকাশ্যে এসেছে। তবে এবার বালি মাফিরা চুরির কায়দা বদলেছে। দামোদরের বর্ধমান সেচ খালে জল কমতে, প্রকাশ্য দিবালোকে সেচ খালের বুকচিরে চলছে বালিচুরি।
একদিকে দুর্গাপুর থেকে উত্তরবঙ্গ যাওয়ার মূল রাজ্য সড়কের ধারে অন্য দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সেচ খালে বালিচুরি প্রকাশ্যে, কিভাবে পুলিশ প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকদের নজর এড়িয়ে চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
যান নিয়ন্ত্রণের জন্য দুর্গাপুর ব্যারেজেই থাকে বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পুলিশ। ব্যারেজ থেকে দুর্গাপুর আসার পথে থাকে কোক ওভেন থানার পুলিশ। এদের সকলের নজর এড়িয়ে কিভাবে চলছে এই বালি চুরি? উঠছে প্রশ্ন।
রাস্তার ধার থেকে সেই ছবি করার পর গ্রাউন্ড জিরোতে দ্যা ই-পেপার ডিজিটাল এর ক্যামেরা পৌঁছালে তড়িঘড়ি কাজ বন্ধ করে চম্পট দেয়।
এই নিয়ে কেউ কিছু মন্তব্য করতে না চাইলেও
সূত্রের খবর, স্থানীয় মানুষজনদেরকে কাজে লাগিয়ে সেচ খালের বুক কেটে এইভাবেই বালি তোলা হয়, পরে তা বস্তাবন্দি করে সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়। আর তা বাজারে চড়া দামে বিক্রি করা হয়।
মহিলা পুরুষ এমনকি বাচ্চাদের কেউ এই বালি খোদায় করতে দেখা যায় এদিন।
সেচ দপ্তরের আধিকারিক সঞ্জয় মজুমদার জানান, আমরা খবর পেলাম পুলিশ প্রশাসনকে ব্যাবস্থা নিতে বলবো।
যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।







