খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবার নয়া বায়না আয়োজকদের !

হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি , তা আগেই জানা গিয়েছে । যার ফলে , চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচ গুলি পাকিস্তানে খেলা হলেও , ভারত খেলবে অন্য দেশে । নিরপেক্ষ দেশে হবে , সেই ম্যাচ গুলি । পাকিস্তান তা মেনে নিলেও , এবার আবার নতুন বায়না শুরু করেছে তারা । ফলে এখনো সূচি ঘোষণা হতে পারেনি , চ্যাম্পিয়ন্স ট্রফির ।

হাইব্রিড মডেল অনুযায়ী , ভারতের ম্যাচ গুলি হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরশাহিতে । কিন্তু এবার মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ডের দাবী , দুবাই নয় , ভারতের ম্যাচ গুলি খেলা হোক শ্রীলঙ্কায় । যার ফলে , দেরি হচ্ছে সূচি ঘোষণায় , তবে জানা গেছে আগামী ২-৩ দিনের মধ্যে ঘোষণা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ।

পাকিস্তানের আপত্তি থাকলেও , অনুমান , ভারতের খেলা হবে দুবাইতেই । কারণ ভারত খেলতে চায় সেখানে এবং ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে আমিরশাহি । পাশাপাশি শ্রীলঙ্কাতে ম্যাচের আয়োজন করতে গেলে , তা হবে সময়সাপেক্ষ কাজ । যার ফলে অনুমান আমিরশাহিতেই হবে ভারতের ম্যাচ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.