সপরিবারে , ভারত ছেড়ে , অন্য দেশে গিয়ে সংসার করা পাতছেন বিরাট ! সমাজ মাধ্যমে ক্রমশই ছড়িয়ে পড়ছে এই খবর । সত্যি কি বিরাট ভারত ছাড়ছেন ! এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন , বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা । তিনি জানিয়েছেন , স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে লন্ডনে সংসার পাততে চলেছেন বিরাট ।
রাজকুমার শর্মা জানিয়েছেন , “কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়ি অনুষ্কা, ভামিকা ও আকায়কে নিয়ে সেখানে চলে যাবে ও। ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়। সেই কারণেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে।”
কিন্তু কেনো হঠাৎই ভারত ছাড়ার সিদ্ধান্ত ? কোচ রাজকুমার জানিয়েছেন , “লন্ডনে ওর থাকতে ভাল লাগে। ওখানকার পরিবেশ ওদের ভাল লাগে। ভারতে থাকলে যে ভাবে সারা ক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারে ওরা।”







