১৪ই ডিসেম্বর শিবরাজপুর থানা এলাকার এক গ্রামের কৃষক শুক্রবার তার মেয়ে বয়স ১৭ , একা বাড়িতে রেখে আত্মীয়ের বাড়ি আসালতগঞ্জ, কানপুর দেহাতে একটি বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। সন্ধ্যায় মেয়েটি পাশের বাড়িতে থাকা বড় ভাইয়ের পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমাতে যায়। শনিবার সকালে তার দেহ আধা-নগ্ন অবস্থায় খাটে পড়ে থাকতে দেখা যায়।সাত ঘণ্টা নগ্ন অবস্থায় রাখার কারণে ঠান্ডায় মেয়েটির মৃত্যু হয়।
মঙ্গলবার, পুলিশের দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এই তথ্য প্রকাশ্যে আসে।
পুলিশ জানায়, প্রেমিক মেয়েটিকে প্রায় সাত ঘণ্টা নগ্ন অবস্থায় রেখেছিল এবং যৌন উদ্দীপক বড়ি সেবন করার পর দু’বার যৌন সম্পর্ক করেছিল। এর ফলে মেয়েটি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে। শরীর শক্ত হতে দেখে প্রেমিক পালিয়ে যায়।
আটক কুলদীপ জিজ্ঞাসাবাদের সময় জানায়, মেয়েটির পরিবারের অনুপস্থিতির সুযোগে সে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে পৌঁছায় এবং সকালে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হতে দেখে পালিয়ে যায়। উল্লেখ্য, রবিবার মেয়েটির ময়নাতদন্ত তিনজন চিকিৎসকের একটি প্যানেল দ্বারা ভিডিওগ্রাফিসহ সম্পন্ন করা হয়।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়েটির সম্মতির কোনো মূল্য নেই। এই কারণে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনের ধারায় এফআইআর দায়ের করে তাকে জেলে পাঠানো হয়েছে।







