জেলা

পরীক্ষার আগেই দুর্ঘটনা, হাবরা হাসপাতালে দুই মাধ্যমিক পরীক্ষার্থী

মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় এক দুর্ভাগ্যজনক বাইক দুর্ঘটনায় আহত হয়েছে দুই ছাত্রী। ঘটনাটি ঘটেছে হাবরা ফুলতলা বিশ্বাস পাড়ার নাংলা রোড এলাকায়। মৌমিতা দাস ও পলি দাস নামের দুই ছাত্রী বাইকে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। হঠাৎ বাইকের চাকা স্লিপ করে গেলে তারা রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনেরই মুখে ও মাথায় আঘাত লেগেছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, পরীক্ষার আগে এমন দুর্ঘটনায় তারা মানসিকভাবে বিপর্যস্ত।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ছাত্রীদের জন্য হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মৌমিতা ও পলি উভয়েরই বাড়ি ফুলতলা মন্ডলপাড়া এলাকায়। তারা বাউগাছি কাশি বালা বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী এবং তাদের পরীক্ষার সিট পড়েছিল দক্ষিণ নাংলা হাই স্কুলে।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন্ধু-বান্ধবী এবং আত্মীয়-স্বজন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.