জেলা

ব্যাপক মারধর! গ্রামের ২৪ প্রহরকে নিয়ে সামান্য বচসা, যা পৌঁছলো রাজনীতির মোড়কে

গ্রামের ২৪ প্রহরকে নিয়ে সামান্য বচসা, যা পৌঁছলো রাজনীতির মোড়কে।গ্রামের ঝামেলা মেটাতে আসরে বিজেপির চার কর্মী,অভিযোগ অন্যায়ের প্রতিবাদ করাতে ব্যাপক মারধর চার বিজেপি কর্মীকে।অভিযোগের আঙ্গুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।ভোট মিটতে না মিটতেই উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পান্ডবেস্বরে।গুরুতর জখম অবস্থায় চার বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো।

গতকাল রাতে পান্ডবেস্বরে বাজারি শোনপুর এলাকায় ২৪ প্রহরের অনুষ্ঠান ছিল, গ্রামে সামান্য অশান্তি তৈরি হয় বাদ্যকর ও বাউরি পাড়ার মধ্যে, সামান্য এই বচসা শেষ মেস রণক্ষেত্রের চেহারা নেয়, অভিযোগ গ্রামের ঝামেলা গ্রামের মধ্যে পুলিশের মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য চার বিজেপি কর্মী ঘটনাস্থলে যায়, অভিযোগ এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর, গুরুতর জখম অবস্থায় পান্ডবেশ্বর থানার পুলিশ তাদেরকে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.