মেঘলা আকাশের সাথে ঝোরো হাওয়া থাকলেও বৃষ্টির দেখা নেই জলপাইগুড়িতে। আর যার ফলেই জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় দেখা গিয়েছে তীব্র জলসংকট। ঠিক তেমনি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বাসিন্দারা ভুগছেন পানীয় জলের সমস্যায়। তবে প্রাকৃতিক কারনে নয়, বাসিন্দাদের অনুমান বেলাকোবার রানীনগর শিল্প তালুকে একাধিক ঠান্ডা পানীয় কোম্পানি থাকার তরুণ এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাদের দাবি, একাধিক কোম্পানির প্রোডাক্ট তৈরিতে ভূগর্ভস্থের প্রচুর নিচ থেকে প্রচুর জল তোলা হচ্ছে। আর যার ফলে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের রানীনগর, চেওড়াপাড়া, বামন পাড়ার মতো একাধিক গ্রামের কুয়োর অবস্থা কাঠ কয়লা।
সোমবার তাই রানীনগর পানীয় কোম্পানির সামনে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামের বাসিন্দারা। দাবী একটাই, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই মর্মে কোম্পানি একটি ডেপুটেশন দিয়েছেন বলেও গ্রামবাসিদের দাবী।
এদিকে সমস্যার বিষয়টি স্বীকার করে নেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানও। তিনিও প্রতিবাদে শামিল হয়েছেন। তার বক্তব্য, এই পানীয় কোম্পানির জন্য জলের সমস্যা সৃষ্টি হয়েছে। তবে তিনি বিষয়ে জেলা শাসক এবং পানীয় কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন দেখার আদৌও জলের সমস্যা সমাধান হয় কিনা।







