জেলা

কল্যাণী স্পিপিনিং মিলে উদ্ধার পচা গলা দেহ

সপ্তাহের শুরুতেই স্পিপিনিং মিলে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সিভিক ভলেন্টিয়ারদের টহলদারিতে উদ্ধার হল মধ্যবয়স্ক এক ব্যক্তির নিথর দেহ। ঘটনা ব্যাপক চঞ্চল ছড়িয়ে পরে কল্যাণীর চত্বরে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির আনুমানিক বয়স মনে করা হয়েছে ৫০। আজ সকাল বেলায় একজন সিভিক ভলেন্টিয়ার টহল দিতে বেরোয়। ঠিক তখনই একটা বাজে গন্ধ নাকে আসে। এই সময় মিলের ভেতরে ঢুকতেই চোখে পরে ওই দেহ। পুলিশ প্রাথমিক তদন্তের পর অনুমান করছে ওই দেহ ওখানে পরে রয়েছে গত চার থেকে পাঁচ মাস ধরে। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো রকম পরিচয় পাওয়া যায়নি।

তবে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহটি উদ্ধার করে ভর্তি করা হয় নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। তারপর সেখান থেকে ময়না তদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে নিয়ে যায়। পাশাপাশি পুলিশ তদন্ত করে ওই ব্যক্তির পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ এই রহস্যজনক মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

স্থানীয় ভলেন্টিয়ার জানিয়েছে,’আমি আর আমার সহকর্মী সকালের শিফটে টহলদাড়ি শুরু করে আমার সহকর্মী। তারপর তিনি খুব বাজে একটা গন্ধ নাকে পান। তাই সেখানে গিয়ে দেখতেই এই দেহটি চোখে পরে তার। এরপর আমাকে ডেকে নিয়ে যায়। তারপর আমি পুলিশকে খবর দেই’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.