মনে আছে ‘হাচিকো’কে। জাপানিজ একটি কুকুর। যে নিজের মালিকের অপেক্ষা করতে থাকে একটি স্টেশনে। তবে তার মালিক আর ফেরেনি, কারণ তার মালিক মারা গিয়ে ছিলেন। আর সেই স্টেশনে কুকুরটিও অপেক্ষা করতে করতে মারা যায়।
এই সিনেমাটি যে যে দেখেছে সে কেঁদেছে। তবে এবার সিনেমার এই গল্প বাস্তবে আবার দেখা গেলো। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেলো সেই দৃশ্য।
মাস চারেক আগে একটি পোষ্য তার মালিকের সাথে হাসপাতালে এসেছিল। ভীষন অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিল তার মালিক। তবে আর ফেরা হয়নি, হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পোষ্য রামু সেদিন দেখেছিল তার মালিককে একটা সাদা কাপড়ে মুড়ে একটি দরজা দিয়ে নিয়ে যাচ্ছে। আসলে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল তাকে
মালিকের আর ফেরা হয়নি। কেটে গেছে অনেক দিন। তার মালিকের দেহ, বাড়ির আত্মীয়রা অন্য পথে নিয়ে চলে গিয়েছে। তবেএখনো অবদি মালিকের পথ চেয়ে বসে আছে রামু। সারাদিন এদিক ওদিক ঘুরলেও সন্ধ্যা হলেই রামু আবার মর্গের সামনে এসে দাড়িয়ে থাকে।
হাসপাতালে থাকা লোকজন তাকে খেতে দিলেও সে খায় না কিছু। প্রথম দিকে কিছু বোঝা না গেলেও ধীরে ধীরে পুর ঘটনা স্পষ্ট হয় হস্পাল কতৃপক্ষের কাছে। ভিডিও তে কুকুরটিকে রামু বলে ডাকতে দেখা যায়। রামু এখনও এক সমুদ্র অপেক্ষা নিয়ে বসে, যে তার মালিক ফিরবে। এটাই বোধ হয় প্রভুভক্তি!







