খেলাধুলা

“ডোন্ট ওয়ারি , জিতেশ শর্মা ইস হেয়ার”, ৯ বছর পর টপ ২ -এ থেকে লীগ পর্ব শেষ আরসিবির

লীগ শুরুর আগেই বলেছিলেন , ” ডোন্ট ওয়ারি , জিতেশ শর্মা ইস হেয়ার। আই উইল টেক কেয়ার অফ এভরিথিং” । লীগ পর্ব শেষ হতে হতে , তিনি একেবারে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন , তিনি বলেছেন , তা কাজে করে দেখাচ্ছেন । লীগ পর্বের শেষ ম্যাচে ২২৮ রানের এক বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করে , টপ ২ এ নিজের জায়গা পাকা করে নিলেন জিতেশ শর্মারা । ভারতের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লীগ – আইপিএল । মঙ্গলবার আইপিএলের চলতি মরশুমের লীগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । যেখানে জয় পেয়ে কোয়ালিফায়ার ১ এ পাঞ্জাবের বিরুদ্ধে নিজের জায়গা করে নেয় আরসিবি।

আরসিবি এর জন্য ‘পড়ি কি মরি ‘ ম্যাচ । টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু । লখনউ এর ব্যাটিংয়ে ছারখার হয়ে যায় বেঙ্গালুরুর বোলিং । শতরান আসে অধিনায়ক ঋষভের ব্যাটে । বেঙ্গালুরুর কাছে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জেতা মোটেই সহজ বিষয় ছিল না । আইপিএলের ইতিহাসে এটি বেঙ্গালুরুর চেজ করে সর্বাধিক রানে জয়। হাফ টাইমেও যেন মনে হচ্ছিল, হয়তো কোয়ালিফায়ার নয় , এলিমিনেটর খেলতে হতে পারে বেঙ্গালুরুকে। কিন্তু আশা হারাননি বেঙ্গালুরু সমর্থকেরা , আশা হারায়নি বেঙ্গালুরু শিবিরও ।

হাফ টাইমের পর ব্যাট হাতে যুদ্ধ জয় নামেন বিরাট ও সল্ট । ১৯ বলে ৩০ আসে ফিল সল্টের ব্যাটে । অপরদিকে চলতি মরশুমের অষ্টম অর্ধশতক গড়েন বিরাট । পাশাপাশি এদিন বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের আখড়াও পাড় করেন তিনি। ৩০ বলে ৫৪ করে আয়ুষের হাতে নিজের ক্যাচ দেন বিরাট । বিরাট আউটের পর কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর লখনউ এর মাঠে ওঠে লাল ঝড় । ময়ঙ্ক আগরওয়াল ও জিতেশ শর্মার অতুলনীয় অংশীদারিত্ব। ২৩ বলে ৪১ গড়েন অপরাজেয় ময়ঙ্ক । দিগ্বেষ রাঠি কিছুটা বুদ্ধি দেখিয়ে তাঁকে আউট করতে গেলেও বিফল হয় চেষ্টা । পাশাপাশি অপরাজেয় থাকেন আরসিবি এর স্ট্যান্ড ইন অধিনায়ক জিতেশ শর্মা। তিনি আসলেন , খেললেন রাজার মতো ইনিংস । গড়লেন ৩৩ বলে ৮৫ রান। তাঁর হাত ধরেই ৯ বছর পর পয়েন্টস টেবিলে টপ ২ এ থেকে লীগ শেষ করলো আরসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.