Uncategorizedরাজ্য

বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিরাপত্তা পরিদর্শন পুলিশ সুপারের।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বুধবার বীরভূম জেলা পুলিশ সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই এই পরিদর্শন এবং এই পরিদর্শনে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন। যে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা আরো কিভাবে জোরদার করা যায় সেই বিষয়েই আলোচনা হয় বলে জানা যাচ্ছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এখনো পর্যন্ত ১০০টি সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এবং হাসপাতালের তরফ থেকে আরও ১০০ টি প্রপোজাল আকারে দেওয়া হয়েছে। এর পাশাপাশি হাসপাতালের যে সকল নিরাপত্তারক্ষীরা রয়েছেন তাদের আলাদা করে ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে থাকা পুলিশ ক্যাম্পে পুলিশ কর্মীর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১৫। যে ১৫ জনের মধ্যে ১৪ জন কনস্টেবল এবং একজন অফিসার। মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে কোনরকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার আর তারই পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.