গত কয়েকদিনের বৃষ্টি আর তার উপর ডিভিসি থেকে জল ছাড়ায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে। এই পরিস্থিতিতে প্রশাসন পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ব্লক প্রশাসন। মঙ্গলবার থেকেই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিডিও পার্থসারথিতে সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করেছেন। মঙ্গলবার বিকেল থেকেই ব্লকেই রয়েছেন এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। বুধবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। তার সাথে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ-সভাপতি ভূতনাথ মালিক। তারা বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে সেখান থেকে মানুষজনদের নিয়ে এসে যে রিলিফ সেন্টার করা হয়েছে সেখানে পৌঁছে দিচ্ছেন। অপরদিকে বুধবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে ঘুরছেন অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান তাদের সঙ্গে রয়েছেন জামালপুরের বিডিও পার্থসারথী দে। জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান বলেন, ব্লক প্রশাসন সতর্ক আছে সব সময়। বিভিন্ন রেসকিউ সেন্টারে মানুষদের সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হচ্ছে। তিনি নিজে আছেন ফিল্ডে। তিনি সমস্ত ব্লক নেতৃত্বদের এই সময় সতর্ক থাকতে বলেছেন। এই সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন।
Read Next
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026







