জেলা

লালগোলায় ফের ধৃত ৩ বাংলাদেশি, উদ্ধার জাল আধার কার্ড

চাপাইনবাবগঞ্জ থেকে আসা তিনজন বাংলাদেশির হদিশ চাটাইডুবিতে, লালবাগ আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন

আবারও মুর্শিদাবাদ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চাঞ্চল্যকর ঘটনা। লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাটাইডুবি এলাকা থেকে গ্রেপ্তার করল তিন বাংলাদেশি নাগরিককে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ডও।

ধৃতদের নাম— মহম্মদ জিয়ায়ুল সেখ (৩৩), পিন্টু সেখ (৩০) এবং ফরিদ সেখ (৩৩)। তিনজনেই বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কিছু বাড়িতে আশ্রয় নিয়ে লুকিয়ে ছিল তারা। ধৃতদের আজই লালগোলা থানার পক্ষ থেকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে, তারা ঠিক কতদিন আগে ভারতে প্রবেশ করেছে, কাদের সহযোগিতায় সীমান্ত পেরিয়েছে এবং তাদের সঙ্গে আরও কেউ রয়েছে কি না। একই সঙ্গে এই অনুপ্রবেশচক্রে কোনও স্থানীয় দালাল জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, এই ধরনের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.