সাঁতরে ইংলিশ চ্যানেল জয় করলেন মেদিনীপুরের কৃতী সন্তান আফরিন জাবি। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯.৩১ মিনিটে সে দূর্গম ইংলিশ চ্যানেল জয় করে। সুত্রের খবর ইংলেশ চ্যানেল জয় করতে তার ১৩ ঘন্টা ৪৫ মিনিট সময় লেগেছে।
২১ বছর বয়সী আফরিন মেদিনীপুর শহরের দেওয়ান নগরের বাসিন্দা। বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্রী। সাঁতারু হিসেবে ঝুলিতে রয়েছে তার একাধিক সাফল্য। ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরে অনুশীলন করেছিলেন সে। অবশেষে এলো সেই সাফল্য। জানা গিয়েছে মঙ্গলবার ভারতীয় সময় ৭.৪৫ মিনিটে যাত্রা শুরু করে সে। ইংলিশ চ্যানেল জয় করতে প্রায় ৩৪ কিলোমিটার পাড়ি দিতে তার সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট। উল্লেখ্য ৯ ই জুলাই ইউরোপ পাড়ি দেয় আফরিন। গত সোমবার শারিরীক পরীক্ষার পর মঙ্গলবার ১১ ডিগ্রী কনকনে ঠান্ঠায় সাঁতার শুরু করে সে। জানা যায় লক্ষ্যে পৌঁছানোর পর খানিকটা অসুস্থ বোধ করলে, বোটে থাকা চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। আফরিনের বাবা পিয়ার আলি বলেন, মেয়ের সাফল্যে আমরা অত্যন্ত খুশি। আগামীতে জিব্রাল্টার ও পক প্রনালী জয় করবে এটাই তার একমাত্র লক্ষ্য। আফরিনের এই সাফল্যে খুশি গোটা মেদিনীপুরবাসী। ইতিমধ্যে আফরিনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসন, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পিংলার বিধায়ক অজিত মাইতি সহ অনেকেই।







