রাজ্য

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শনিবারে হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন !

নিজস্ব সংবাদদাতা : শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়েছে । যা এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । ক্রমশ বেড়েই যাচ্ছে মৃতের সংখ্যা।সূত্রের দাবি ইতিমধ্যেই প্রায় 261 -এর বেশি লোকের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। হাসপাতালে আহতের সংখ্যা 900 পার করেছে। এমন পরিস্থিতিতে শুক্রবারের পর শনিবারেও একাধিক ট্রেন বাতিল হয়েছে ।

শুক্রবার সন্ধ্যায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটে। একই সঙ্গে একটি মালগাড়িও দুর্ঘটনাগ্রস্ত হয় । এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । এখনও চলছে উদ্ধারকার্য । শনিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে রীতিমতো ভয়াবহ চিত্র সামনে এসেছে। বেঁকে গিয়েছে ট্রেন লাইন, একটি ট্রেনের উপর উঠে গিয়েছে অন্য ট্রেনের একাধিক কামরা। যার ফলে ঘটে এমন এক ভয়াবহ দূর্ঘটনা । এমন পরিস্থিতিতে শনিবারও হাওড়া, খড়গপুর স্টেশন থেকে বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি হাওড়া ফেরারও বহু ট্রেন শনিবার বাতিল করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.