২ রা ও ৩ রা তেসরা অক্টোবর দিল্লির বুকে কর্মসূচিতে থাকবে তৃণমূল। কিন্তু সেই দিল্লিতেই হাজির থাকবে বিজেপির চারজন নেতা এমনটাই বললেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বললেন তিনি।
ট্রেন বাতিল হওয়ার পর গতকাল ৫০ টি বাসে করে রওনা দেয় তৃণমূল কর্মীরা। উদ্দেশ্য একটাই দিল্লি যাত্রা এবং সেই যাত্রায় নিজেদের বকেয়া টাকা ফেরত আনা। যা এতদিন আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। ২১ সে জুলাই শহীদ মঞ্চ থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিযোগ বন্দ্যোপাধ্যায়। “ইডির তলব” ও “ট্রেন বাতিল” এই দুই সমস্যার সম্মুখীন করেও দিল্লির উদ্দেশ্যে যাত্রা দেয় তৃণমূল কংগ্রেস। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, যাত্রা পথে বাসের দুর্ঘটনায়, ফেরত আসতে হয়েছে অনেক কর্মীকে। তবুও সব সমস্যা কি উপেক্ষা করে দিল্লির উদ্দেশ্যে ছুটে যাচ্ছে ৪৯ টি বাস।
আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেন ,”৪ঠা জুলাই আমরা কয়েকজন নেতা দিল্লিতে যাব”। “কেন্দ্রের তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছে” ওখানে কেন্দ্রের কাছে কিছু তথ্য জমা দেবো আমরা। এবং তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন,”দিল্লির বুকেই তৃণমূলকে রাজনৈতিকভাবে বিবস্ত্র করব আমরা”।”দিল্লির বুকেই আমরা তৃণমূলের সমস্ত জালিয়াতি ফাঁস করব। কি হবে ৪ঠা জুলাইয়ে?সেই নিয়েই চলছে জল্পনা কল্পনা ।







