জেলা

চিকিৎসের গাফিলতি তো রোগীর মৃত্যু বলে অভিযোগ। আঙুল কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে গোটা হাসপাতাল ঘুরলো মৃতের বোন

কৃষ্ণনগর হাতারপাড়ার বাসিন্ধা পূজা সরকার কয়েকদিন জ্বর হয়েছিল, বমি কমছিলোনা। জ্বর কমলেও, গতকাল কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় পূজা সরকারকে। আজ একটা ইনজেকশন করার পরই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, দাবি মৃতের ছোট বোন শিউলি সরকারের। শিউলি সরকার হাসপাতালের ভিতরেই হাত কেটে রক্ত দিয়ে লেখে আমার দিদি কে মেরে ফেলেছে ডাক্তার। কেন এটা করলেন জানতে চাইলে শিউলি সরকার বলেন, আমার আর কেও নেই, বাবা কিছুদিন আগে ভুল চিকিৎসায় মারা গেছে, দিদি আজ মারা গেল ভুল চিকিৎসায়, মা লোকের বাড়ি কাজ করে। ডাক্তার এবং নার্স দের কড়া শাস্তি হোক, ডাক্তারি পাশ করেছে কিনা সন্দেহ হয়,তবে কোন ডাক্তার ভুল চিকিৎসা করেছে সেটা মৃতের বোন জানেনা, হাসপাতালে এই মুহূর্তে কোনো ডাক্তার নেই, মৃতের আর এক দিদিও বলেন বোন সুস্থ ছিল কথা বলছিল, কি এমন ইনজেকশন দিলো যে বোন সঙ্গে সঙ্গে মারা গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.