জেলা

পশ্চিম বর্ধমানে শ্যুটআউট! পলাতক অভিযুক্ত

ফের পশ্চিম বর্ধমানে শ্যুটআউট। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার জামবাদে শ্যুটআউট। একেবারে তৃণমূলের অফিসের সামনে এক সরবত বিক্রেতাকে কেন্দ্র করে গুলি করলো এক টোটোচালক।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় জামুড়িয়ার জামবাদে তৃণমূলের পার্টি অফিসের সামনে টোটো রাখাকে কেন্দ্র করে টোটো চালক পরেশ ঘোষ ও এক শরবত বিক্রেতার মাঝে বচসা বাধে। বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। এমনকি মারধরও করা হয় শরবত বিক্রেতার বাবাকে।

স্থানীয় লোকজনরা তখন মিটমাট করে দিলেও, অভিযোগ, রাতে ওই টোটো চালক দলবল নিয়ে চড়াও হয় শরবত বিক্রেতার উপর। শরবত বিক্রেতাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালান টোটো চালক। অল্পের জন্য প্রাণে বাঁচেন শরবত বিক্রেতা। শরবত বিক্রেতা শিবনাথ পাল জানান, ‘২ রাউন্ড গুলি করেছে। একটা গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমি না বসে পড়লে গুলি মাখায় লাগত’।

অভিযুক্ত টোটো চালক পলাতক। প্রশ্ন হলো এই আগ্নেয় অস্ত্র সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে কি ভাবে। সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.