প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে স্টেটাস রিপোর্ট পেশ করার কথা ছিল আজ সিবিআই-এর। হাসপাতাল, স্কুলের মতো বিভিন্ন জায়গায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ আটকাতে কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, তা আজ সুপ্রিমকোর্টে জানানোর কথা ছিল। পাশাপাশি, সিভিকের নিয়োগ পদ্ধতি, কীভাবে নিয়োগ, যোগ্যতার মাপকাঠি, তাঁদের বেতন-সহ সুযোগ-সুবিধার জন্য কত টাকা বরাদ্দ করা হয়, তাদের পূর্ব অপরাধের কোনও ইতিহাস যাচাই করা হয় কি না বা কী পদ্ধতিতে যাচাই হয়, এসব সমস্ত প্রশ্নের উত্তর চাওয়া হত রাজ্য সরকারের কাছে।
শেষ মুহূর্তে জানা যায়, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। বিশেষ কারণে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলত, চন্দ্রচূড়ের অনুপস্থিতির জন্য আজ শুনানি হবে না।






