জেলা

নির্বিঘ্নে নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো নবদ্বীপের “শ্রী শ্রী বড়ঠাকরুন শ্যামামাতা “;

নদীয়ার চৈতন্য নগরী শ্রীধাম নবদ্বীপ শহরে চলছে ঐতিহ্য বাহী রাস উৎসব, ২০২৩।আর এই রাস উৎসবের মঙ্গলবার ছিলো দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনের সকাল হতেই দেখা মিললো নবদ্বীপ শহরের একাধিক ঐতিহ্য বাহী পুজো কমিটির দেবী প্রতিমাকে নিয়ে নিরঞ্জনের পথে, পুজো কমিটি গুলোকে।

তেমনি একটি পুজো নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলার কংশবনিক সমাজ পরিচালিত শ্রী শ্রী বড়ঠাকরুন শ্যামামাতা পুজো। পুজো কমিটির তরফে জানায় নবদ্বীপ শহরে রাস উৎসব সূচনা লগ্নে যে সকল পুজো দিয়ে শুরু হয়েছিল তার মধ্যে এই পুজোটিও অন্যতম প্রাচীন পুজো, পাশাপাশি আরও জানা যায় নদীয়া রাজ কৃষ্ণ চন্দ্রের আদেশেই এই পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে এই পুজোর দায়িত্ব ভার নিয়েছে কাঁসারি সমাজ।

সোমবার চিরাচরিত নিয়ম মেনে সম্পন্ন হয় দেবী মায়ের পুজো। আর মঙ্গলবার সকালে অসংখ্য ঢাক সহ ভক্ত ও পুজো উদ্যোক্তাদের উপস্থিতিতে পো্রামাতলা থেকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে আসা হয় দেবী প্রতিমাকে। আর নবদ্বীপের এই প্রচাীন ঐতিহ্য বাহী “শ্রী শ্রী বড়ঠাকরুন শ্যামামাতা “র দর্শনের জন্য সমগ্র রাস্তায় ছিল ভক্ত দের ভীড়। বেলা আনুমানিক এক’টা নাগাদ নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর লেক এ নিরঞ্জন এর উদ্দেশ্য উপস্থিত হয় “শ্রী শ্রী বড়ঠাকরুন শ্যামামাতা “। বুকভরা কষ্ট ও চোখের জলে আগামী বছরের অপেক্ষায় বেলা একটায় নির্বিঘ্নে সম্পন্ন হলো দেবীর নিরঞ্জন পর্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.