গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় মাদক উদ্ধারে সাফল্য পেল পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি ছোট পিকআপ ভ্যানে করে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পপিস্ট্র।
পাঁশকুড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সিদ্ধা বাজারের কাছে সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। গাড়ি থামানোর পর গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ২০ বস্তা পপিস্ট্র, যার ওজন প্রায় ৪০০ কেজি বলে পুলিশের প্রাথমিক অনুমান।
গ্রেফতার হওয়া যুবকের নাম সিভা বাল্মিকী, সে হাওড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এই নিষিদ্ধ মাদক ঝাড়খণ্ড থেকে কলকাতার উদ্দেশ্যে পাচার হচ্ছিল।
এই ঘটনায় মাদক পাচার চক্রের আরও সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। মাদকের উৎস ও গন্তব্য ঘিরে চলছে জোর তল্লাশি।
👉 পুলিশ সূত্রে এটিকে সম্প্রতি সময়ের অন্যতম বড় মাদক উদ্ধার বলে দাবি করা হয়েছে।







