জেলা

বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ!

বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস প্রভাহিত বি এস এন এল কন্টাক্টচুয়াল লেবার ইউনিয়নের সদস্যরা। এদিন জলপাইগুড়ি ডাকঘর সংলগ্ন বিএসএনএল দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এই প্রসঙ্গে বিএসএনএল কন্টাক্ট লেবার ইউনিয়নের সভাপতি স্বপন সরকার বলেন দীর্ঘ তিন মাস থেকে এই দপ্তরের প্রায় শতাধিক অস্থায়ী কর্মীরা, জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বিএসএনএল দপ্তরের নিরাপত্তার কাজে নিযুক্ত রয়েছেন। কিন্তু তারা বেতন পাচ্ছে না। তাই বেতন পাওয়ার দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। যদিও এই বিক্ষোভ কর্মসূচি পালন করার সময় এই দপ্তরের কিছু কর্মীদের সাথে কথা কথায় জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি ঠিক হয়ে যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.