বকেয়া টাকা আদায় করে বাড়ি ফেরার পথে প্রাণঘাতী আক্রমণের শিকার বৃদ্ধ। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম হরেনন্দ্রনাথ মাহাত। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পালোইডাঙ্গা গ্রামে। গতকাল রাত্রে বকেয়া তুলে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় তার উপরে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ তার পরিবারের। জানা গিয়েছে, ধান কাটা গাড়ির বকেয়া টাকা আনতে গিয়েছিলেন তিনি। সেই সময় তার উপরে আক্রমণ চালানো হয়। প্রতিদিনের মতন এদিন রাতেও তিনি বকেয়া টাকা আদায় করতে গিয়েছিলেন গ্রামের বিভিন্ন প্রান্তে। সাঁকরাইল ব্লকের ছত্রী এলাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার মাথায় সজোরে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি এরপরেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। কারো সঙ্গে কোনো রকম শত্রুতা ছিল না বলেই তার পুত্র জানিয়েছেন। এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশে কোনরকম অভিযোগ দায়ের করা হয়নি।
Read Next
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
October 30, 2026
আবাস যোজনার টাকা নিয়ে প্রশ্ন, সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ! গ্রেফতার বিজেপি কর্মী
October 29, 2026
প্রতিশোধের আগুনে ভস্মীভূত কালী প্রতিমা! পুজোর আগে চরম বিপাকে প্রতিমাশিল্পী
Related Articles
Check Also
Close







