রাজ্য

চাকরিহারাদের অনশন ও বিক্ষোভের মাঝে শিক্ষা মন্ত্রীর বৈঠক, এসএসসি ভবন অভিযান ঘিরে চূড়ান্ত উত্তেজনা

শুক্রবার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষকদের সাথে । বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যানও । উল্লেখ্য, তারই মাঝে আবার অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ এবং তুলছেন নানা প্রশ্ন ।

চাকরিহারা অনশনরত এক শিক্ষা কর্মী সুমন বিশ্বাস বলেন যে “না, আমাদের চাকরিটা বাঁচাতে হবে। এইটুকুই বক্তব্য। যোগ্যদের তালিকা প্রকাশ, মিরর ইমেজ প্রকাশ করে, আমাদের তালিকা বাঁচাতে হবে। আর আজকের যে মিটিয়ে কথা বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। তাঁরা কাদের সঙ্গে মিটিং করছেন ? যোগ্যদের সঙ্গে ? এই প্যানেলের যারা যোগ্য শিক্ষক -শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছে, তাঁদের কাছে প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কাদের সঙ্গে মিটিং করছেন? আমাদের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী SSC এর চেয়ারম্যান কীভাবে বাঁচাবেন, আমরা জানি না। তাঁদের কাছে মিরর ইমেজ আছে, যোগ্যদের তালিকা দেবেন। তাহলে এতদিন কেন দেননি ? এবার অতিদ্রুত সেই মিরর ইমেজ তালিকা প্রস্তুত করে, আমাদের চাকরি বাঁচানোর ব্যবস্থা করুক। রায় রিভিউ করা হোক।”

সূত্রের খবর, আজকের এই বৈঠকের চাকরিহারাদের মধ্যে দিয়ে উঠতে পারে একাধিক দাবি –
১. স্বেচ্ছাশ্রম নয়, সসম্মানে বেতন চাই।
২. স্কুলে যাবেন কি না, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা চাই।
৩. সব মিরর ইমেজ এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে।

গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর এ চাকরিহারা শিক্ষক শিশিক্ষা দের নিয়ে মিটিং করেন রাজের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি , সেখানে আপাতত স্বেচ্ছাশ্রমের আবেদন করেন। তারপর থেকেই চিন্তামুক্ত হতে পারছেন না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাই এদিন এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা । বেলা ১২টা থেকে শুরু হবে এই মিছিল । করুণাময়ী হয়ে এই মিছিল পৌঁছাবে এসএসসি ভবনে। ইতিমধ্যেই মিছিলের জন্য ছত্রে ছত্রে পুলিশ এসএসসি ভবন চত্বরে রয়েছে বলে জানা গেছে । বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে করুণাময়ী থেকে শুরু করে উইপ্রো মোড়, সল্টলেকের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রয়েছে পুলিশ। লাঠি হাতে পুলিশ এর সাথে রয়েছে কাঁদানে গ্যাসের শেল। আজ এসএসসি ভবন এর দায়িত্বে থাকছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.