রাজ্য

বকেয়ার দাবিতে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা : ফের বকেয়ার দাবিতে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । মোদি সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন ‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র, কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না’। আসন্ন পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে ২০২৪-এর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ।

উল্লেখ্য , তিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে বলেন , ‘বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ভাঙন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র। ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র। ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে’।

মুখ্যমন্ত্রী যখন নদী ভাঙন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতা-র অভিযোগ তুলছে, তখন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে পাল্টা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন। নদী ভাঙন চলছে তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। মালদা -মুর্শিদাবাদে নদী ভাঙন এক বিরাট সমস্যা। বসতবাড়ি থেকে শুরু করে চাষের জমি নদী গর্ভে সব চলে যাচ্ছে । এরই প্রেক্ষাপটে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য, বৃহস্পতিবার মালদার সভায় মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী ।আজ শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে নিয়েই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নদী ভাঙন পরিদর্শন করেন। তারপর মুখ্যমন্ত্রী সরকারি সভায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮৭টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.