২৪-এর নির্বাচনে মোদি সরকার একক সংখ্যাগরিষ্ঠ পেতে সক্ষম হয়নি। তাই জন্য এবার কেন্দ্রে রয়েছে জোট সরকার। তাইজন্য এনডিএ-র সংসদীয় বৈঠক হয়। তারপরেই সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংসদদের কাছে একটি অনুরোধ করলেন।
তৃতীয়বার সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। এবার তিনি তৈরি করলেন একটি প্রধানমন্ত্রী সংগ্রহালয়। যেখানে পন্ডিত জওহরলাল নেহরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রা ব্যক্ত করা হয়েছে। পন্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার যাত্রাপথ পুরোটাই বিস্তারিতভাবে ব্যক্ত করা রয়েছে সেখানে। এছাড়াও রয়েছে অন্যান্য প্রধানমন্ত্রীদের যাত্রাপথের কাহিনী। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির যাত্রাপথে বিষয়ে ব্যক্ত করা রয়েছে।
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ”প্রধানমন্ত্রী একটি অনুরোধ করেছেন সকল সাংসদদের কাছে। প্রত্যেক সাংসদ যেন তাদের পরিবারের সাথে প্রধানমন্ত্রী সংগ্রহালয় ঘুরে যান। প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে, পন্ডিত জওহরলাল নেহরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রা ব্যক্ত করা হয়েছে। একটি সুন্দর পদ্ধতিতে প্রদর্শিত হয়েছে সবকিছু। সেখানে কোন রাজনৈতিক এজেন্ডা নেই। এটিই প্রথম এমন প্রয়াস যাতে সমগ্র দেশ প্রতিটি প্রধানমন্ত্রীর অবদান সম্পর্কে জানতে পারে, তাদের প্রশংসা করতে পারে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানায়”।






