জরিমানার টাকা হাইকোর্ট চত্বরে বৃক্ষরোপণের কাজে ব্যবহার করা হবে। এবার এহেনই নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। রাজ্যকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
উল্লেখ্য, ভাঙরের তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেও প্রত্যাহার করে নেন এক আবেদনকারী। তাতে আদালতের সময় নষ্ট হয়েছে। মঙ্গলবার উক্ত কারণে সেই মামলাকারীকে জরিমানার নির্দেশ দেওয়া হয়। জরিমানা ১০০০০ টাকা।
নির্দেশে একইসঙ্গে বিচারপতি সিনহা জানিয়েছেন, মামলাকারীর দেওয়া জরিমানার টাকায় গাছ লাগানো হয়েছে কিনা তা জানিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে উচ্চ আদালতে।







