দীঘা, বাঙ্গালীদের কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলেই সবার আগে থাকে দীঘা। কম খরচে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা।
এই দীঘাতেই অবস্থিত ‘ঢেউসাগর’ যা ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল। তখনই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ,দিঘায় নতুন পার্ক গড়ে উঠবে। তিনিই তার নাম দেন ‘ঢেউসাগর’। নিউ দিঘায় যাত্রানালার ধারে সৈকতের পাশে পার্ক তৈরির জন্য জমি দেয় ডিএসডিএ। প্রথমে এক উদ্যোগপতি দায়িত্ব নেন। পরে বার্ষিক ১০ লক্ষ টাকায় জেলার এক ব্যবসায়ীর সঙ্গে পার্ক পরিচালনার চুক্তি হয়। তিনিই রেস্তোরাঁ, ক্যাফে-সহ নানা পরিকাঠামো গড়ে তোলেন।
না মেনে তৈরি করার দায়ে পার্ক ভেঙে জায়গা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দশ।
সুভাষ বলেন,পার্ক বানানোর নামে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হয়েছিল। যাত্রানালায় দিঘার স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থাকে বুজিয়ে বিনোদনের ব্যবস্থা হয়েছিল। বাস্তুতন্ত্রের দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর ওই এলাকায় কিছুই করা যায় না। মহামান্য পরিবেশ আদালত নির্দেশ সকলের মেনে চলা উচিত। সিআরজ়েড আইন ভাঙার দায়েই মন্দারমণির ১৪৪টি হোটেল-লজ ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। দেড় বছর বাদে সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে আইনি জট তৈরি হয়েছে। ফলে, ‘ঢেউসাগর’ নিয়েও থাকছে সংশয়।
এছাড়াও সেই রিপোর্ট বলছে, ঢেউসাগর পার্কে টয়লেট কমপ্লেক্স, দোকানের কয়েকটি তলায় যে সব ঘর বানানো হয়েছে, তার কিছুটা অংশ সিআরজ়েড টু এবং ওয়ান এ এলাকার মধ্যে পড়ে। সেখানে কোনও নির্মাণের অনুমতি ছিল না। পাশে ময়ূরের আদলে তৈরি কংক্রিটের বোটও অনুমোদনযোগ্য নয়। এ ছাড়া কন্টেইনার, কাঠ দিয়ে যেখানে নির্মাণ হয়েছে, সেখানেও নির্মাণকাজ নিষিদ্ধ। সৈকতের ধারে ঢেউসাগর রেস্তোরাঁ, পার্কের ভেতরে কাচ ও কংক্রিটের তৈরি ফিশ স্পা, খাদ্য ছায়া নামে আরও একটি নির্মাণ— সবই নিষিদ্ধ জায়গায় গড়ে উঠেছে।







