রাজ্য

বিধাননগর পৌর নিগমের নিকাশী নালার একি হাল?

নিকাশী নালার কঙ্কালসার চেহারা দেখে মুখ লুকাচ্ছে স্মার্ট সিটির বাসিন্দারা।

বিধান নগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ড হাতিয়ারা সারদা পল্লীতে জমা জল সড়ানো যায়নি এখনো যার জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। শুধু তাই নয় এই সারদা পল্লীতে রয়েছে স্বাস্থ্য কেন্দ্র জমা জলের কারণে রোগীদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয় বিরোধীদলের একমাত্র কাউন্সিলর গীতা সরদারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে পৌরমাতার কাছে অভিযোগ নিয়ে গেলেও হয়নি সুরাহা। আজ সকাল থেকেই হাতিয়াড়া রোডে বাঁশ দিয়ে আটকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের আরো অভিযোগ শুধুমাত্র ভোটের সময় দেখতে পান এলাকার কাউন্সিলর কে পরবর্তী সময়ে তিনি এলাকায় আসেন না মানুষের অসুবিধার কথাও তিনি শোনেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.