রাজ্য

এবার কলকাতা মেট্রো প্রযুক্তির বড়ো বদল !

নিজস্ব সংবাদদাতা : কলকাতা মেট্রো রেলে আসতে চলেছে লন্ডন, মস্কো, মিউনিখ, বার্লিনের মতো পরিবর্তন। আজ রেল মন্ত্রকের থেকে একটি নতুন বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে। কলকাতা মেট্রোতে স্টিল থার্ড রেলের মাধ্যমে বিদ্যুত্‍ সরবরাহ করা হয়। এবার খুব তাড়াতাড়ি কলকাতা মেট্রোয় অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহার হতে চলেছে। এর দ্বারাই লন্ডন, মিউনিখ, বার্লিন ক্লাবে ঢুকে পড়বে কলকাতার মেট্রোতে।

ইতিমধ্যেই কলকাতা মেট্রোর পক্ষ থেকে এই থার্ড রেলের জন্য দরপত্র চাওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত কাজ হবে। দ্বিতীয় ধাপে শ্যামবাজার থেকে সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত থার্ড রেল বসানো হবে। তৃতীয় পর্বে কাজ হবে মহানায়ক উত্তম কুমার অর্থাত্‍ টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত। ফলে ধাপে ধাপে ৩৫ কিলোমিটার থার্ড রেল বসানো হবে।

সূত্রে খবর, এর ফলে ৩৫ কিলোমিটার অংশে মোট পরিকাঠামো খাতে ২১০ কোটি টাকা বাঁচবে। রেলের যুক্তি অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানো হলে ভোল্টেজ হ্রাস, বৃদ্ধির সমস্যা দূর হবে, ফলে মেট্রো দ্রুতগামী এবং মসৃণ ভাবে চলাচল করতে পারবে।

আগে থেকেই মেট্রো স্টেশনে বিদ্যুত্‍ সমস্যা মেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়। যার জন্য BESS পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BESS যা পরিচিত ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম নামে। বর্তমানে এই ব্যবস্থা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে সীমিত থাকবে। পরবর্তী ক্ষেত্রে অবশ্য মেট্রো পথের চারটি জায়গা বাছাই করা হয়েছে।যেখানে এই BESS বা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ব্যবহার হবে।জায়গাগুলি হল নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল ও যতীন দাস পার্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.