রাজ্য

স্নান করে পুজো দিয়ে ১৯ তারিখ পদ্ম ফুলে ভোট দিতে হবে, বঙ্গে বললেন অমিত শাহ

এত বড় সংখ্যায় আমাদের ভাই বোন মায়েরা এসেছেন আমাদের হৃদয়ের টুকরো যুবক ভাইরা এসেছেন তাদের সকলকে নমস্কার। আমি রাজ্য সভাপতিকে বললাম এত বিপুল সংখ্যায় মানুষ এসেছেন তাতেই বোঝা যাচ্ছে নির্বাচনের রায় মানুষ দিয়ে দিয়েছেন।

স্নান করে পূজা দিয়ে ১৯ তারিখ পদ্ম ফুলে ছাপ দিতে হবে। এই রাজ্যে এত দারিদ্রতার মূল কারণ হল কমিউনিস্টরা এবং তৃণমূল কংগ্রেস। এখানের দই, তাঁতের শাড়ি, সিল্ককে প্রসিদ্ধ করতে হলে এখানেও মোদী জিকে আনতে হবে। ২০১৪ এ আমি এখানে এসেছিলাম। বাংলার মানুষ আমাদের দুটি সিট দিয়েছিল। ২০১৯ এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮ টি সিট দিয়েছিলেন তো মোদী জি ৩০০ এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০ টির বেশি সিট করতে হবে এবং আমাদের ৩৭০ পেরোতে হবে।

সোনার বাংলাকে মমতা দিদি বোমা বন্ধুকে ভরিয়ে দিয়েছেন, কাটমানি, দুর্নীতিতে পরিণত করেছেন। শক্তিশালী ভারত যদি বানাতে হয় তাহলে আমাদের শক্তিশালী বাংলা বানাতে হবে। যদি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ চলতে থাকে তাহলে কিভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব? মমতা দিদি অনুপ্রবেশ বন্ধ করবেন না। সেটাই ওঁর ভোটব্যাঙ্ক। অনুপ্রবেশ বন্ধ করতে পারেন নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির সরকার। অসামেও এমন অনুপ্রবেশের সমস্যা ছিল। এখন আসামে সীমানা তৈরি হয়েছে। অনুপ্রবেশের কোনও সমস্যা আর নেই। আমি আপনাকে মোদীর গ্যারান্টি দিতে এসেছি ৩০ টি সিটের বেশি সিট দিন আমি আপনাদের কথা দিচ্ছি একটি পাখিও অবৈধ অনুপ্রবেশ করার সাহস পাবে না। ভাই এবং বোনেরা বালুরঘাটে এত মানুষ আছেন আপনারাই বলুন অযোধ্যায় রাম মন্দির হওয়া উচিত ছিল কিনা? মমতা দিদি, কংগ্রেস পার্টি, কমিউনিস্টরা মিলে রাম মন্দিরকে আটকাতে চেয়েছে। ১৭ তারিখ রাম নবমী আছে। ৫ বছরের মধ্যেই আমরা রাম মন্দিরের কাজ পুরো শেষ করেছি। ৫০০ বছর পর রামলালা নিজের বাড়িতে নিজের জন্মদিন পালন করবেন। এই দলগুলো তোষণের রাজনীতির জন্য রাম মন্দির হতে দেয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি ৩৭০ সরানোর জন্য নিজের প্রাণ দিয়েছেন। কংগ্রেস, তৃণমূল এর বিরোধিতা করেছিল। মোদীজি ৩৭০ সরিয়েছেন। ১০ বছরে দেশ থেকে দারিদ্র্য দুর করার জন্য অনেক কাজ করেছেন মোদী সরকার। ২৫ কোটি মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করে এনেছেন। ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন। ১২ কোটি শৌচালয় বানানো হয়েছে। ৪ কোটি বাড়ি দেওয়া হয়েছে। ১০ কোটি মানুষকে উজ্জলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, ১৪ কোটি পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।

এখানে বালুরঘাটের বাসিন্দারা আছেন, আমি বলতে চাই দেশের সকল গরীব মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাচ্ছেন শুধু বাংলার মানুষ পাচ্ছেন না। কারণ মমতা দিদি চান না বাংলার মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পান। মমতা দিদির সরকারকে উপড়ে ফেলে দিন তাহলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আপনাদের রেশন চুরি হবে না, কোনও কাটমানি দিতে হবে না। কেউ কয়লা চুরি, গরু চুরি, অনুপ্রবেশ করতে পারবে না।

আপনারা বলুন তিন তালাক সমাপ্ত হওয়া দরকার ছিল কিনা ? কংগ্রেস পার্টির এমন হাল হয়েছে যে ওরা বলছে মুসলিম পার্সোনাল ল থাকা দরকার, ইউসিসি সরে যাওয়া দরকার। তাদের ম্যানিফেস্টোয় থাইল্যান্ডের ছবি লাগিয়ে দিয়েছে। পুরো দেশের একটাও ছবি তারা পায়নি। এর কারণ হল রাহুল গান্ধী বারবার থাইল্যান্ড যায় ছুটি কাটাতে। এই দলের দেশের মানুষ, দেশের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি বাংলার মানুষকে হাত জোড় করে অনুরোধ করতে চাই আমরা সিএএ আইন লাগু করেছি। কিন্তু মমতা দিদি বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে যে এপ্লিকেশন করলে আপনার নাগরিকত্ব চলে যাবে। আপনারা ভয় না পেয়ে যত শরণার্থী আছেন সকলে আবেদন করুন সিএএ পোর্টালে। কারও নাগরিকত্ব চলে যাবে না। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। এটা কেউ পরিবর্তন করতে পারবেন না।

আমি মমতা দিদিকে জিজ্ঞেস করতে চাই যদি আগত হিন্দু, শিখ, বৌদ্ধ শরণার্থীরা নাগরিকত্ব পায় তাতে আপনাদের কি সমস্যা? আপনি একদিকে অনুপ্রবেশকারীদের লাল জাজিম বিছিয়ে স্বাগত জানান, রোহিঙ্গাদের স্বাগত জানান আর অপরদিকে হিন্দু, বৌদ্ধ, শিখ শরণার্থীদের ভুল বোঝাচ্ছেন।

আজ আমি বলতে এসেছি ভূপতি নগরে বোমা বিস্ফোরণ হয়েছিল। ৩ জন মারা গেছিল। আপনারা বলুন যাঁরা এই কাজ করে তাদের শাস্তি হওয়া উচিত কিনা। এই তদন্তভার হাইকোর্ট দিয়েছিল NIA কে। আর মুখ্যমন্ত্রী সেই NIA এর নামে fir করে তাদের থামাতে চাইছে। আগে পশ্চিমবঙ্গে রবীন্দ্র সঙ্গীত শোনা যেত। এখন বোমা বন্দুকের আওয়াজ পাওয়া যায়।

আমি শেষে একটাই কথা বলব, আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী। সন্দেশখালির ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন। আপনার নাকের ডগায় এত বছর ধরে এই কাজ চলে আসছে। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর অপরাধী আত্ম সমর্পন করেছে। তৃণমূল কংগ্রেসকে জেতানোর মানে হল সন্দেশখালির মত ঘটনা হওয়ার ছাড়পত্র দেওয়া। তাদের শাস্তি দেওয়ার ভোট। আপনারা এত জোরে বোতাম টিপবেন যাতে বালুরঘাটে বোতাম টিপলে তার কারেন্ট লাগে কলকাতায় মুখ্যমন্ত্রীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.