বাংলার দুর্গা পূজো নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। এবার থেকে প্রত্যেক পুজো কমিটিকে ১ লক্ষ টাকা দেওয়া হবে মোদী সরকারের তরফে। তবে মানতে হবে দুটো শর্ত।
প্রথমত, গেরুয়া নেতাদের পুজো কমিটির মেম্বার বানাতে হবে। আর দ্বিতীয়ত, পুজো প্যান্ডেলের চারিদিকে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে সাজাতে হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সাফল্যের ব্যানারও টাঙাতে হবে। এই শর্তে রাজি হলে তবে পাওয়া যাবে নগদ ১ লাখ টাকা।
সূত্রের খবর,এবছর থেকে বাংলার প্রত্যেক পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মনে করা হচ্ছে মূলত বাংলার মাটি জয় করতেই কেন্দ্রের এমন উদ্যোগ। তবে বিজেপির এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, করোনাকালে আর্থিক টানাপোড়েনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য ৫০ হাজার টাকা অনুমোদনের সিদ্ধান্ত নেন। তবে এ বছর তা বেড়ে ৭০ হাজারে এসে দাঁড়িয়েছে।







