বিনোদন

ভারত-পাকিস্তান ম্যাচে বলিউডের বড় চমক! অনুমতি দিল আইসিসি

১০ই সেপ্টেম্বর এশিয়া কাপের লড়াইয়ের পর আবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আগামী শুক্রবার , ১৩ই অক্টোবর ওয়ার্ল্ড কাপের ময়দানে থাকবে ভারত বনাম পাকিস্তান। আর এই দিনই ঘটতে চলেছে এমন একটি ঘটনা যা এর আগে হয়নি আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে।

এদিন থাকতে পারে অরিজিৎ সিং এর গানের অনুষ্ঠান। তবে দর্শকদের জন্য রয়েছে এর থেকেও বড় চমক। মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘শ্যাম বাহাদুর’ এর টিসার লঞ্চ হবে ভারত-পাক ম্যাচে। এর আগেও বহু ক্রিকেট স্টেডিয়ামে এসে ছবির প্রচার করেছেন বলি তারকারা। তবে আইসিসি আয়োজিত ওয়ার্ল্ড কাপে এই ঘটনা প্রথমবার। এর আগেও মেঘনা গুলজার ‘রাজি’র মত দেশাত্মবোধক সিনেমা বানিয়েছেন। ভিকি কৌশলকেও ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এর মত ছবিতে ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।

এই ছবিতে ভিকি অভিনয় করছেন শ্যাম ম্যানেকস-এর চরিত্রে। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ভিকির ছোট করে ছাঁটা চুল, মোটা গোঁফ, সঙ্গে খাঁকি উর্দি পড়া লুক। ১৯৭১ সালের পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের সেনা শ্যাম ম্যানেকস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ‘শ্যাম বাহাদুর’। এই ছবি নিয়ে যথেষ্ট উৎসাহী সিনেপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.