বাড়ির ভিতর থেকে মহিলার নলি কাটা দেহ উদ্ধার। বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে।
বাড়িতে একাই থাকতেন মহিলা।দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই। স্বামীও মারা গিয়েছেন।অসময়ে সদর দরজা খোলা দেখে গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় উঁকি ঝুঁকি মেরে প্রথমে বুঝতে না পারলেও পরে দরজা খুলতেই গা শিউরে উঠল সকলের। গলার নলি কাটা রক্তাক্ত বিবস্ত্র অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন প্রৌঢ়া। পুরো বিছানা রক্তে ভর্তি।গলা কাটা। কীভাবে কী হয়েছে কিছু বুঝে ওঠার আগেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সবং থানার পুলিশ। স্থানীয়রা দাবি তুলেছেন পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।তবে এটা খুন নাকি এর পেছনে অন্যকোনও রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছেন সবং থানার পুলিশ।মৃতার এক আত্মীয় বলেন, “উনি অনেক দিন ধরেই একা থাকতেন। বড় মেয়ে প্রায়শই আসত যেতেন। সন্ধ্যার পর থেকে ঘরেই থাকতেন। আজ খবর শুনলাম গলা কেটে ফেলে রেখেছে। ওকে ধর্ষণ করেই খুন করেছে। মনে হয় চুরি করতে এসেছিল। বাধা পেয়েছে সেই কারণেই এই কাজ করেছে।”







