সব্যসাচী গুছাইত,
বিষ খেয়ে আত্মহত্যা পিংলার চকঘনশ্যাম এলাকার এক যুবকের। যুবকের নাম তাপস মাইতি। বয়স আনুমানিক ৪১ বছর।
পরিবার সুত্রে জানা যায়, মানসিক অবসাদে ভূগছিল ওই যুবক। আর্থিক দেনার দায়ে কয়েকদিন ধরে চিন্তিত ছিল ওই যুবক। রবিবার রাতে মদ্যপান করার পর বিষ পান করে। পরিবার ও প্রতিবেশী ঘটনা জানতে পারলে স্থানীয় সবং গ্রামীন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসা হলেও আজ ওই যুবকের মৃত্যু হয়।
মৃত্যুর পর হাসপাতালে পৌঁছায় সবং থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সবং থানার পুলিশ।
পরিবার সুত্রে জানা যায়, মৃত যুবকের তিন মেয়ে সহ স্ত্রী বর্তমানে পরিবারে বিদ্যমান। মৃত্যুর খবর আসায় শোকে ভেঙে পড়ে পরিবার থেকে প্রতিবেশীরা।






