আরজি কর কান্ডে প্রতিনিয়ত উঠে আসছে
চাঞ্চল্যকর তথ্য। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্ৰেফতার হয়েছেন। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। এবার সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটে মিলল মেডিক্যাল পরীক্ষার বহু উত্তরপত্র। প্রায় ২০০ পাতার উত্তরপত্র, আরজি কর বাদেও অন্যান্য মেডিক্যাল কলেজের স্টুডেন্টদের খাতাও রয়েছে সেখানে। কিন্তু কেন সন্দীপের শ্যালিকার বাড়িতে মেডিক্যাল পরীক্ষার খাতা? কীভাবেই বা গেল? আবার সন্দীপের জিম্মায় অন্য কলেজের খাতা! তবে কি সন্দীপই উত্তরপত্র পাচার করত শ্যালিকার বাড়িতে! উঠছে একাধিক প্রশ্ন? অন্যদিকে, অভিযোগ সন্দীপ ঘোষ টাকার বিনিময়ে পরীক্ষায় নম্বর বাড়াতো! সেই কারণেই কি ইডির তল্লাশি সন্দীপের শ্যালিকার বাড়ি? জল ক্রমশ ঘোলা হচ্ছে বাড়ছে জল্পনা!
এছাড়াও একাধিক সম্পত্তির দলিল ও আরজি করের টেন্ডার নথি মিলেছে। ইডি সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষ ও শ্যালিকা অর্পিতা বেরাকে টানা ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এবং কার্যত ১০ ঘন্টা তল্লাশির পর মিলেছে বিপুল তথ্য উদ্ধার করেছেন।







