রাজনীতি

সামনেই বৈঠক, কোন প্রকল্পে কত খরচ? রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাকাণ্ড – একের পর এক ব্যাপারে নাম জড়িয়েছে তৃণমূলের। আবার দোরগোড়ায় নির্বাচন। আর তারপরই লোকসভা নির্বাচন। বিরোধীরা একজোট হয়ে ভোটের আগে শাসকদলের দুর্নীতির অভিযোগগুলিকে জনসমক্ষে আনছে। এহেন পরিস্থিতিতে ময়দানে সামিল জোড়াফুল শিবিরও। কোন প্রকল্পে কত কাজ হয়েছে, বরাদ্দের কত শতাংশ খরচ, সেই রিপোর্ট তলব করল মুখ্যসচিব।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের চাকরিপ্রার্থীদের ওএমআর শিটে নম্বর পরিবর্তনের ঘটনায় একপ্রকার মানিক ভট্টাচার্যর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রাক্তন শিক্ষাসচিব। প্রাথমিক শিক্ষা পর্ষদের চাকরিপ্রার্থীদের ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে এই সংস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, এমনটাই সূত্রের খবর।

আগমী ১৯ শে এপ্রিলের মধ্যে বিভিন্ন দফতরের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব। উক্ত রিপোর্ট কার্ড দেখবেন মুখ্যমন্ত্রী। আগামী ২৬ এপ্রিল নবান্ন সভাঘরে হবে বৈঠক। সেই বৈঠকের আগেই সব দফতরের কাছ থেকে কাজের রিপোর্ট চাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.