‘ওঁর ভাষা তো আমরা মুখস্থ করেছি, উনিই তো আমাদের টিচার। কী করে ভদ্রলোকেদের অপমান করতে হয়, কী করে বড় নেতাদের নাম নিয়ে বড় নেতাদের অপমান করতে হয় উনিই তো শিখিয়েছেন। পশ্চিমবাংলার রাজনীতিকে বদনাম করেছেন উনি। বাঙালীকে বদনাম করেছেন উনি। বিরোধীদের বিরুদ্ধে কীভাবে কেস দিতে হয়, শায়েস্তা করতে হয় উনি শিখিয়েছেন। এই নিয়ে দলের নেতাদের উনি ট্রেনিং দিয়েছেন। বর্ধমানের এমএলএ, ভাতাতের এমএলএ-কে দেখুন কীভাবে চোর, গুন্ডা, বাটপার তৈরি হয়েছে’, মন্তব্য দিলীপ ঘোষের।
এদিন প্রাতঃভ্রমণে শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের মাঠে যান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রবীণ বিজেপি সাংসদ। সেখানে চা-চক্রে যোগদান করে ফের তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে কটাক্ষ দাগেন তিনি।
অপরদিকে, তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে দিলীপের সংযোজন, ‘যে সমস্ত তৃণমূল নেতা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদের কলার ধরে টাকা ফেরত নেওয়া হবে। যাদের চাকরি গিয়েছে তারা সামনে এসে বলুন বিজেপি কর্মীরা বাড়ি থেকে বের করে নিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড় করাবে।’







