বুধবার সকালে স্থানীয় সূত্র মারফত ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে যাত্রাগাছি জৈব হাটের উল্টোদিকে একটি পরিত্যাক্ত বহুতলের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ইকোপার্ক থানা এবং টেকনোসিটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যদিও মৃত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নাম পরিচয় জানার পাশাপাশি যুবকের মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে ইকো পার্ক থানার পুলিশের পক্ষ থেকে। মৃত যুবকের কাছে কোনো ডকুমেন্টস পাওয়া যাইনি। পরিত্যাক্ত বহুতলের চারপাশে কোন পাঁচিল নেই। যারজন্য যে কেউ ওই পরিত্যাক্ত বহু তলে ঢুকে পড়ে। মৃতদেহ উদ্ধার ঘিরে প্রশ্ন উঠছে বাইরে থেকে ওই যুবককে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে নাকি বহু তল আবাসনের ওপর থেকে পড়ে মৃত্যু সমস্ত কিছু তদন্ত করছে ইকো পার্ক থানার পুলিশ।
Read Next
November 10, 2026
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি খারিজ, মামলা পাঠানো হল নিয়মিত বেঞ্চে
November 10, 2026
আরজি কর দুর্নীতি মামলায় ফের ইডির দফতরে সন্দীপ ঘোষ, সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন অধ্যক্ষ
November 10, 2026
ব্রিটিশ আমলের পাইপ ফেটে বিপর্যস্ত টালা, জল-বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে লাগবে আরও ৪৮ ঘণ্টা
November 9, 2026
কালীপুজোর রাতে বাজি পোড়ানো রুখতে পথে মন্ত্রী অগ্নিমিত্রা, পুলিশের গাড়িতে শহরজুড়ে অভিযান
November 9, 2026
মা-মেয়ের ‘যুগলবন্দি’ নাকি রাগের মাথায় আক্রমণ? গড়িয়া টেক্সি মার্ডারে নয়া মোড়
November 9, 2026
টালার ট্যাঙ্কের পাইপ ফেটে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, বিপর্যস্ত রেল পরিষেবা
Related Articles
Check Also
Close
-
হাসপাতালে চিকিৎসাধীন সিপিএমের বর্শিয়ান নেতা বিমান বসুNovember 12, 2024







