রাজনীতিরাজ্য

“বিরোধী প্রার্থী সরে দাঁড়াতেই খেলা একতরফা? মমতার ভরসায় কি নিশ্চিত ৪১ ভোট?”

উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বুচিরেড্ডি সুদর্শন রেড্ডি ইতিমধ্যেই শুরু করেছেন সর্বদলীয় ভোট প্রচার। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক থেকে শুরু করে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, বিহার ও অসম—একাধিক রাজ্যে ঘুরে সাংসদদের সমর্থন চাইছেন তিনি। এমনকি বিজেপির সাংসদদের উদ্দেশ্যেও ভোট প্রার্থনা করে চিঠি পাঠিয়েছেন রেড্ডি।

তবে রাজনৈতিক মহলের সূত্রে খবর, কলকাতায় আর আসছেন না তিনি। কারণ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইতিমধ্যেই তাঁকে আশ্বাস দিয়েছেন—লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের ৪১ ভোট সম্পূর্ণ তাঁর ঝুলিতে যাবে। একটি ভোটও নষ্ট হবে না। এমনকি, প্রয়োজনে অসুস্থ সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ ব্যবস্থায় দিল্লি পৌঁছে দেওয়া হবে।

উল্লেখযোগ্যভাবে, উপরাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র সংসদেই অনুষ্ঠিত হয় এবং সাংসদদের সরাসরি উপস্থিত থেকে ভোট দিতে হয়। আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর সেই নির্বাচন।

এর আগে, নতুন সাংসদরা যেন ভোটদান প্রক্রিয়ায় বিভ্রান্ত না হন, সেই কারণে সোমবার দুপুরে সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী শিবির আয়োজন করেছে একটি ‘মক পোল’। সেখানে ব্যালট পেপার কীভাবে পূরণ করতে হবে তা শেখানো হবে। ভোটের তালিকায় প্রথমে থাকবেন বিরোধী প্রার্থী বুচিরেড্ডি সুদর্শন রেড্ডি এবং দ্বিতীয় স্থানে এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণনের নাম। পছন্দসই প্রার্থীর নামের পাশে ইংরেজিতে সংখ্যায় ‘১’ লিখলেই ভোট গ্রহণযোগ্য হবে। ভুল এড়াতে ভোট দিতে হবে নির্দিষ্ট পেন ব্যবহার করে—এমন নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার তথা রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.