জেলা

ক্লাসরুমে ভরা ছাত্রছাত্রী, দেখা নেই শিক্ষকের!

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে একদিকে যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার তোলপাড় ছাত্র ও ছাত্রীদের জন্য মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল এক আশ্চর্যজনক চিত্র। চিত্রটি কী? স্কুলে ছাত্র-ছাত্রীরা সময়মতো পৌঁছে গেলও দেখা মিলেনি শিক্ষকের। ঘটনাটি ঘটেছে, বামনগোলা ব্লকের, চাঁদপুর অঞ্চলের,নয়াপাড়ায় এলাকায়।

বামনগোলা ব্লকের, চাঁদপুর অঞ্চলের,নয়াপাড়ায় এলাকার একটি স্কুলে শিক্ষকের দেখা মেলেনা। হঠাৎ ওই স্কুল শিক্ষকের দেখা মেলায় তাকে ক্যামেরায় ধরা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এরুপ দৃশ্য যে শুধু প্রাথমিক বিদ্যালয়ে দেখা মেলে তা নয় বিভিন্ন জুনিয়র হাই স্কুলেও একই দশা হয়ে রয়েছে। এক স্কুল ছাত্র জানায়, “শিক্ষক মশাই আমায় চাবি দিয়ে গেছেন টাইম মতো স্কুল টা খুলে দেওয়ার জন্য। সাড়ে বারোটা বা একটা বেজে যাওয়ার পর কোনো শিক্ষক না আসলে আমরা বাড়ি চলে যাই। ” এদিকে এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান, “সময় মতো স্কুল খোলা হয় না এবং অনেক দিনই স্কুল বন্ধ থাকে প্রশাসনের কোন নজরদার নেই।”

এই নিয়ে বামনগোলা বিডিও রাজু কুন্ডু বলেন, “এমন কোন ঘটনা ঘটে থাকলে খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে।” বামনগোলা পূর্ব চক্রের অপর বিদ্যালয়ে পরিদর্শক উপাসনা ব্যানার্জি বলেন,”কোন শিক্ষক টাইম মতো না পৌঁছে থাকলে তা খতিয়ে দেখা হবে। শুধু তাই নয় কি কারনে পৌঁছায়নি তাও ক্ষতি দেখা হবে এবং আইনত ব্যবস্থাও নেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.