স্পেন সফর থেকে এসেই বেশ কিছুদিন বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যথাযথ চিকিৎসাও করিয়েছেন তিনি। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের পূর্ববর্তী প্রচারে জলপাইগুড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জরুরি অবতরণ করতে গিয়ে পা-এ চোট পান। তার পর বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে যান স্পেন সফরে। সেখান থেকে চলছিল এসএসকেএমে চলছিল পায়ের চিকিৎসা।
কদিন আগেই পা এ সেপটিক হয়ে গেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই কিছুদিন বিশ্রাম আছেন। আপাতত ভার্চুয়াল মাধ্যমেই উদ্ভোধন করছেন। উদ্ভোধনের পর তিনি সবার উদ্দেশ্যে বলেন ”আমার সিঁড়ি চড়া বারণ। আমি এখন সুস্থ আছি। তবু আমি রিস্ক নিচ্ছি না।”
সবাইকে দ্বীপাবলী ও ছোট পুজার শুভেচ্ছা জানিয়ে বলেন বলেন, ”আদিবাসী ভাই বোনেরা ভাল থাকুক। জানবাজার মানুষের জান, প্রাণ, মান। রাণী রাসমণির পুজোর স্থান। দুর্গা পুজো দারুণ ভাবে সমাপন হয়েছে। প্রশাসন দারুণ কাজ করেছে। সেই ভাবে কালীপুজো, দিওয়ালি ভাল ভাবে পালন করি। মনে রাখবেন, বাজি পোড়াতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা যেন না হয়। ব্যবসায়ীরা লক্ষ্য রাখুন। নিজের ব্যবসা করতে গিয়ে যেন মানুষের মৃত্যু না হয়। সবুজ বাজি ব্যবহার করুন। মা সকলকে ভাল রেখো। সকলের মঙ্গল করুন।”







