রাজ্য

মর্মান্তিক দুর্ঘটনা! NJP স্টেশনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু সেনা জওয়ানের

ট্রেনের সঙ্গে থাকা জলের ট্যাঙ্কারে জল আছে কিনা দেখতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক সেনা জওয়ানের। নাম অনিল রানার, বয়স আঠাশ বছর।

সকাল ৯টা বেজে ৪০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুত্‍স্পৃষ্ট হন ৫ জন সেনা জওয়ান। তাঁদের মধ্যে এক সেনা জওয়ানের মৃত্যু হয়। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এরা সকলেই বিহারের বাসিন্দা। মৃত সেনাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। আরও চারজন সেনা বিদ্যুৎপৃষ্ঠ হন, তাঁরা হলেন বিক্রম ওঝা,অনিল ঝা,অসিত ঝা এবং রাজীব গোখলে।

আরপিএফ ও সেনা সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ৯টা ৪০ মিনিট নাগাদ সেনার বিশেষ একটি ট্রেন এসে দাঁড়িয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনের সঙ্গে থাকা জলের ট্যাঙ্কারে জল রয়েছে কি না তা দেখতে ওঠেন ওই জওয়ান। সেই সময় রেল লাইনের উপর থাকা ওভারহেডের হাইটেনশন লাইন স্পর্শ করে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। একসঙ্গে বিদ্যুত্‍স্পৃষ্ট হন বেশ কয়েকজন সেনা জওয়ান।

হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের চিকিত্‍সা চলছে। যদিও সেনার তরফে এখনও মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। ঘটনাস্থলে আরপিএফ ও সেনা আধিকারিকরা পৌঁছান এবং গোটা স্টেশন ঘিরে ফেলে পরিস্থিতি সামাল দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.