রাজ্য

ফের বন্দে ভারতে হামলা, নেপথ্যে কারা? খতিয়ে দেখতে তৎপর কর্তৃপক্ষ

তেইশ সালে শুরু হয় রাজ্যের প্রথম সেমি-হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রী পরিষেবার শুরু থেকেই ট্রেনে পাথর ছোঁড়াছুড়ি, সোজা কথায় ‘হামলা’ শুরু হয়। তারপর বারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলা চালানো হয়। প্রথমবার মালদা ঢোকার পথে কুমারগঞ্জ, এবার তার ঠিক পরেই নিউ জলপাইগুড়ি।

নিউ জলপাইগুড়ি-হাওড়া শাখায় বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর ছোঁড়ার অভিযোগ উঠল। আজ অর্থাৎ শনিবার ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, বিহারের কাটিহার জেলায় বলরামপুর থানা এলাকায় বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। এক্সপ্রেসের ‘সি৬’ কামরার জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথর ছোঁড়ার জেরে কেউ আহত হননি ঠিকই তবে এই ঘটনার দরুন ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

বারংবার বন্দে ভারতে হামলার নেপথ্যে রয়েছে রাজনীতি না অন্য কোনও কারণ? কে বা কারা বন্দে ভারত এক্সপ্রেস হামলা চালাল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.