দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারিই ইন্ডিয়া জোটের জয়ের শঙ্খধ্বনি বাজিয়েছে এমনটাই দাবি জানাচ্ছেন বিরোধীরা শাসকেরা। তবে সেই তথ্য একেবারে অস্বীকার বিজেপির।সোমবার, ১ এপ্রিল ১৪ দিনের জন্য আপ সুপ্রিমোকেপাঠানো হয়েছে বিচার বিভাগীয় হেফাজতে।
মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সম্মুখীন হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে জোটের দাবি উড়িয়ে দেন তিনি। উত্তরে জানান ,’৪জুন দেখা যাবে। ধ্বংস হয়ে গিয়েছে ইন্ডিয়া জোট’। বিজেপি বিধায়কের উল্লেখ করে বলেন, বাংলায় কংগ্রেস এবং বামেদের প্রার্থী তৃণমূলের বিপক্ষে দেওয়ার ফলেই জোটের ভবিষ্যৎ স্পষ্ট। তাই ভোটে ৪০০ অতিক্রমের লক্ষপূরণ করবে মোদী সরকার।







